ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৬৩৭ জন আহত হয়েছেন এবং ১৫ হাজারের মতো বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।
এরআগে সুলাওয়েসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা প্রাথমিকভাবে এ তথ্য দিয়েছে। এ সময় আতঙ্কিত লোকজন ভবন ছেড়ে নিরাপদ স্থানের দিকে ছোটেন।



