ঢাকা: হাইকোর্টে রিট পিটিশন চলমান থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় অনলাইন লটারির কার্যক্রম স্থগিত করে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞিপ্তির অনুলিপি সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক, সব জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।



