আমিনুল ইসলাম: উত্তরায় ৩নং সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে সোমবার (২২মার্চ) সকাল ১০ টায় “রাজনীতির মহা কবি” প্রদর্শনী এর শুভ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে বানিজ্য মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা যার ৭ই মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ কবিতা। যা ওয়াল্ড হেরিটেজে স্থান দেওয়া হয়েছে।
আজকে আমরা সাত দিনের জন্য একটি কিউব উদ্ভোদন করে যাচ্ছি এখানে মহা কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বেলা থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত কি করেছেন সমস্ত ইতিহাস এখানে আছে। ভাবিষ্যৎ প্রজন্ম ও পরিবার নিয়ে এসে মহা কবির এই স্টলটি দেখানোর অনুরোধ জানান মেয়র আতিকুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাবিব হাসান মাননীয় সংসদ সদস্য ঢাকা-১৮, শফিউল ইসলাম মহিউদ্দিন মাননীয় সংসদ সদস্য ঢাকা-১০, নাহিদ এজাহার খান মাননীয় সংসদ সংরক্ষিত নারী আসন-৫, সিদ্দিকুর রহমান শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ।
অনুষ্ঠান শেষে মাননীয় মন্ত্রী টিপু মুনশি ও হাবিব হাসান ফিতা কেটে স্টলটি উদ্বোধন ঘোষনা করেন।



